বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

অগ্নিকাণ্ডের ঘটনায় খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : স্মরণকালের ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। সময় যতই গড়াচ্ছে বাড়ছে আগুনের তীব্রতা। সাড়ে ৫ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের ঘটনার খোঁজখবর রাখছেন। তিনি এ বিষয়ের সার্বিক সমন্বয় করছেন। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনী একযোগে কাজ করছেন। সব বাহিনীর কাজের সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দিকনির্দেশনা দিচ্ছেন।

এদিকে বঙ্গবাজারের সঙ্গেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর। অথচ এতো কাছে থেকেও প্রতিষ্ঠানটি আগুন নিয়ন্ত্রণে এখনও সফল হতে পারেনি।  
আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অর্ধশতাধিক ফায়ার ইউনিট কাজ করলেও এখনও নেভানো সম্ভব হচ্ছে না আগুন।

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।

মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

 

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit