বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

বাখমুতে চলছে তুমুল লড়াই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় এবং রুশ বাহিনী রোববার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের পরিস্থিতি সম্পর্কে পরস্পর বিরোধী সংবাদ দিয়েছে। বাখমুতে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই চলছে।

রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, তার বাহিনী বাখমুতের প্রশাসনিক ভবনে রুশ পতাকা উত্তোলন করেছে এবং ‘আইনি দৃষ্টিকোণ থেকে’ বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রুশ বাহিনী বাখমুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে, ইউক্রেনের সেনারা ‘সাহসিকতার সঙ্গে শহরটিকে ধরে রেখেছে। অতীতে যেমন করে তারা শত্রুর অসংখ্য আক্রমণ প্রতিহত করেছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াল স্ট্রিট জর্নালের প্রতিবেদক ইভান গারশকোভিচকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ব্লিংকেন এ আহ্বান জানান। গারশকোভিচের বিরুদ্ধে রাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

জবাবে ব্লিংকেনকে লাভরভ বলেন, গারশকোভিচের ভাগ্য রুশ আদালত দ্বারা নির্ধারিত হবে।

তিনি ব্লিংকেনকে বলেন, ওয়াশিংটন এই মামলা নিয়ে যে রাজনীতি করছে, তা গ্রহণযোগ্য নয়। লাভরভ বলেন, ওই সাংবাদিককে ‘হাতেনাতে’ ধরা হয়েছিল; যদিও রাশিয়া এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit