বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

পুড়ে ছাই সব দোকান, ধ্বংসস্তূপে পরিণত বঙ্গবাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট। পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের সব দোকান। রিপোর্ট লেখা পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল আগুনের লেলিহান শিখা।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট। রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।

এদিকে বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলেও জানা গেছে।

জানা গেছে, বঙ্গবাজারে ছোট-বড় মিলিয়ে তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই কাপড়ের। সবগুলো দোকানই পুড়ে ছাঁই হয়ে গেছে।

বঙ্গবাজার লাগোয়া এনক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। পাঁচতলা ওই ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ৫ম তলায় দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুন। ওই মার্কেটের ব্যবসায়ীরা মালামাল সরানো জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বলটুকু রক্ষা করার চেষ্টা করছেন তারা।

আবদুর রশিদ নামে এক ব্যবসায়ী জানান, ব্যাংক লোন নিয়ে ঈদ উপলক্ষে দোকানে মাল তুলেছিলেন। কিন্তু স্মরণকালের ভয়বহ আগুন তাকে নিঃস্ব করে দিয়েছে। 

তিনি বলেন, সোমবার রাতেই মাল এসেছে দোকানে। এখন সব পুড়ে শেষ হয়ে গেল। একেবারে পথে বসে গেলাম।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit