বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ইসরাইলের সঙ্গে ইরাকের সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (২ এপ্রিল) রাতে বাগদাদের রাজপথে নেমে বিক্ষোভ করেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের হাজার হাজার সমর্থক। বলেন, কোনোভাবেই স্বীকৃতি দেয়া যাবে না ইসরাইলকে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে ইরাক। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরাকিরা। 

রোববার রাতে রাজধানী বাগদাদের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইরাকের প্রভাবশালী শিয়াধর্মীয় নেতা মুকতাদা আল সদরের সমর্থকরা। বিক্ষোভকারীরা বলেন, যারা নিষ্পাপ শিশুদের পাখির মতো গুলি করে মারছে তাদের সঙ্গে ইরাকের কোনোভাবেই কূটনৈতিক সম্পর্ক হতে পারে না।
 
এসময় ইসরাইলের যেকোনো আগ্রাসন প্রতিহতের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, আজকে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা কোনোভাবেই ইসরাইলকে সমর্থন করতে পারি না। যারা শিশুদের হত্যা করছে তাদের সঙ্গে কি সম্পর্ক। বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের খবর প্রকাশ হলেও এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। ২০২২ সালের মে মাসে ইরাকের পার্লামেন্টে একটি ইসরাইলবিরোধী আইন পাস হয়। 
 
এতে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক বা রাজনৈতি থেকে শুরু করে যেকোনো সম্পর্ক গড়ে তুলে তাহলে সেটি রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। এতে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়। নতুন করে সম্পর্ক স্থাপনের উদ্যোগের খবর প্রকাশ হলেও আইনটির বিষয়ে এখনও পরিষ্কার কোনো খবর প্রকাশ করেনি ইরাকের সংবাদ মাধ্যমগুলো।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit