বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ইসলামবাগে ১৮৬৩ সালে তৈরি হয় ঐতিহাসিক ‘চিনি মসজিদ’। প্রায় ২০০ বছরের পুরনো এই মসজিদ আজও দেশের স্থাপত্য অনুপম নিদর্শন বহন করে আসছে। ১৮৬৩ সালে প্রথমে একটি দোচালা টিনের ঘর, পরে ১৯২০ সালে ইমাম হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে ৩৯৪০ ফুট আয়তনের প্রথম অংশের পাকা ঘর নির্মাণ করা হয় এবং ১৯৬৫ সালে সম্পন্ন হয় এটির দ্বিতীয় অংশের নির্মাণ কাজ।

আর এর নকশা তৈরি করেন হাজী করিম নিজেই। সেই সময় কলকাতা থেকে ২৪৩টি শংকর মর্মর পাথর আনা হয় মসজিদের নির্মাণ শৈলীতে ব্যবহারের জন্য। আর পুরো মসজিদটি আবৃত করা হয় চিনামাটির পাথর দিয়ে। সেই থেকে মসজিদের নামকরণ করা হয় ‘চিনি মসজিদ’।

আর পুরনো এই মসজিদের নির্মাণ শৈলীর কারণে আকৃষ্ট করে দেশি-বিদেশি পর্যটকদের। এই পাথরেই মোড়ানো হয় মসজিদের ৩২টি মিনারসহ ৩টি বড় গম্বুজ। নির্মাণ করা হয় উত্তর ও দক্ষিণে দুটি ফটক। মসজিদের গোটা অবয়ব ঢেলে সাজানো হয় রঙিন চকচকে পাথরে। মসজিদের বারান্দা বাঁধানো হয় সাদা মোজাইকে। দেয়াল জুড়ে চিনামাটির পাথরেই আঁকা হয় নানান সুদৃশ্য নকশা।

জাভেদ আক্তার নামে একজন স্থানীয় বলেন, ২০০ বছরের পুরনো এই মসজিদ চিনা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। তাই এই মসজিদ চিনি মসজিদ নামে পরিচিত। এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে দর্শনাথীরা আসেন।

বগুড়া থেকে মসজিদটি দেখতে আসা রাশেদুল ইসলাম বলেন, আমি এই মসজিদের কথা অনেক শুনেছি। চিনি মসজিদ অনেক সুন্দর ও তার কারুকাজ অনেক সুন্দর লেগেছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, এটি দর্শনার্থীদের জন্য একটি ঐতিহাসিক নিদর্শন। এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit