সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জাফরউল্যাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নিক্সন চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্যাহর ইউনিয়নে নির্বাচনি লড়াইয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরী বলেছেন, আপনি যদি খেলতে চান, এই কাউলিবেড়ায় (জাফরউল্যাহর ইউনিয়ন) আপনার সঙ্গে খেলা হবে।

রোববার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের সুন্নাহ মাদ্রাসার ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নিক্সন চৌধুরী। এই ইউনিয়নের কাউলিবেড়া গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্যাহর বাড়ি। তিনি যে মাদ্রাসার মাঠে বক্তব্য দিয়েছেন, তা থেকে জাফরউল্যাহর বাড়ি ২০০ মিটার দূরত্বের মধ্যে।

গত এক বছরে কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘আশা করি, আগামী নির্বাচনে ভাঙ্গার মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট পাব এই কাউলিবেড়া ইউনিয়নে। আমার নির্বাচনি এলাকাভুক্ত ২৪টি ইউনিয়নের মধ্যে অন্যান্য ইউনিয়নে চ্যালেঞ্জ নয়, কাজী জাফরউল্যাহর সঙ্গে চ্যালেঞ্জ হবে এই কাউলিবেড়া ইউনিয়নে।’

এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন কাজী।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit