বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান ‘আর কখনো এমন করব না’, পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ লিসার রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির ৯ বছর পর এমির মঞ্চে নিকোল কিডম্যান মক্কায় হুথিদের হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে কাতার ৫০০ মিলিয়নের অবিশ্বাস্য প্রস্তাবেও বার্সা ছাড়তে রাজি হননি মেসি বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ

দুর্গাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি পুকুর দখল

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাধুপাড় এলাকায় সরকারি পুকুরে বালি ফেলে দখল নেয়ার অভিযোগ ওঠেছে উপজেলা যুবলীগ নেতা আঃ হান্নানের বিরুদ্ধে। সরকারি পুকুর ভরাট হচ্ছে এমন খবর পেয়ে ওই কাজ বন্ধ করলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম। এ ঘটনায় খুশি হলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানায়, এই জমিটি সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। যার এসএ খতিয়ান- ১৬৭০ ও বিআরএস দাগ নং ৩০২৭, শ্রেণী পুকুর। এই পুকুরটি ভরাটের ফলে বর্ষা মৌসুমে ওই ব্রীজের নীচ দিয়ে সাধুপাড়া এলাকার পানি নিস্কাশন বন্ধ হয়ে যাবে। গত কিছুদিন ধরে সরকারি ওই পুকুরে বালি ভরাট করে জমির শ্রেনী পরিবর্তনের মাধ্যমে পুকুরটি দখল করা হচ্ছে যা এলাকার জন্য ক্ষতিকর।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানায়, এর আগেও যুবলীগ নেতা আঃ হান্নান সরকারি এই পুকুরটি বালি ফেলে ভরাট করে ঘর নির্মাণের চেষ্টা করছিল। ওই সময় তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর পদক্ষেপের কারণে যুবলীগ নেতার দখল বানিজ্য বন্ধ হয়ে যায়।এ নিয়ে পৌরসভা মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুছ ছালাম বলেন, পানি নিস্কাশনের জন্য এই পুকুরটি অতিব প্রয়োজনীয়। এ অবস্থায় সরকারি ভূমি রক্ষার দ্বায়িত্ব ভূমি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের। আশা করছি সরকারি সম্পত্তি রক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

অভিযোগ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান বলেন, আমি আমার জমিতে বালি ফেলছি, এটা কোন সরকারি জমি নয়। তবে আমার পাশের জমি নিয়ে আদালতে মামলা চলছে।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম বলেন, পুকুর দখলের খবর পেয়ে তাৎক্ষনিক সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি দখল প্রক্রিয়া বন্ধ করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, বালি ভরাট করে সরকারি জমি দখলের ঘটনা জানা ছিলনা। খবর পাওয়ার মাত্রই দখল প্রক্রিয়া বন্ধের যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit