বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

৫০০ মিলিয়নের অবিশ্বাস্য প্রস্তাবেও বার্সা ছাড়তে রাজি হননি মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লিওনেল মেসির সময়টা শুধু সাফল্যে নয়, আনুগত্যেও আলাদা। কাতালান ক্লাবটির হয়ে এক যুগের বেশি সময় কাটিয়ে তিনি হয়ে উঠেছিলেন ঘরের ছেলে। তবে সেই সময়ে ইউরোপের ধনী ক্লাবগুলোর কাছ থেকে একের পর এক প্রস্তাব পেয়েছেন। বরং তাকে বার্সেলোনা থেকে সরাতে একসময় অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাবও দিয়েছিল ইন্টার মিলান।

ইন্টারের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি জানিয়েছেন, ২০১২ সালে মেসিকে দলে পেতে তিনি প্রস্তাব দিয়েছিলেন ৫০০ মিলিয়ন ইউরোর। সে সময়ের হিসেবে অঙ্কটি ছিল রীতিমতো অবিশ্বাস্য। কিন্তু মেসির বার্সা ছাড়ার ইচ্ছা এতটাই অনুপস্থিত ছিল যে, প্রস্তাবটি পড়ে দেখার প্রয়োজনও মনে করেননি তিনি। মোরাত্তি বলেন, ‘২০১২ সালে আমি একটি পাগলামি করেছিলাম। মেসিকে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলাম। সেই সময়ে এই অঙ্কটা ছিল অবিশ্বাস্য।’

মেসিকে রাজি করাতে মোরাত্তি তার ভাইস প্রেসিডেন্টকে বার্সেলোনায় পাঠিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগেও কোনো ফল আসেনি। মোরাত্তির ভাষায়, ‘মেসি চিঠিটাই খোলেনি, এমনকি প্রস্তাবটা জানারও চেষ্টা করেনি। বিস্তারিত না জেনেই সেটি প্রত্যাখ্যান করেছিল। সে নিজেকে এমন একজন খেলোয়াড় হিসেবেই দেখত, যাকে কোনো ক্লাবের কাছে বিক্রি করা হবে না।’

পরে মোরাত্তি সরাসরি মেসির সঙ্গে কথা বলার সুযোগও পেয়েছিলেন। তাতেও অবশ্য সিদ্ধান্ত বদলাননি আর্জেন্টাইন তারকা। মেসি তাকে বলেছিলেন, ‘আমার প্রতি আপনার আগ্রহকে আমি সম্মান করি। কিন্তু আমি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চাই।’
মোরাত্তিও জানতেন মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক কতটা গভীর। তবু এত বড় আর্থিক প্রস্তাব হয়তো সিদ্ধান্ত বদলাতে পারে—এমন আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অর্থ দিয়েও মেসির মন বদলানো যায়নি।
মেসির সেই স্বপ্ন অবশ্য শেষ পর্যন্ত পূরণ হয়নি। ২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে ক্লাবটির সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের আবেগঘন সমাপ্তি ঘটে। এরপর তিনি যোগ দেন পিএসজিতে।
এ কারণেই বার্সেলোনায় মেসির বিদায়কে ক্লাবটির আধুনিক ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হিসেবে দেখা হয়। কারণ, ২০১২ সালে তিনি যে ক্লাবে ক্যারিয়ার শেষ করার কথা বলেছিলেন, শেষ পর্যন্ত সেখানে তা সম্ভব হয়নি।

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit