বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান ‘আর কখনো এমন করব না’, পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ লিসার রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির ৯ বছর পর এমির মঞ্চে নিকোল কিডম্যান মক্কায় হুথিদের হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে কাতার ৫০০ মিলিয়নের অবিশ্বাস্য প্রস্তাবেও বার্সা ছাড়তে রাজি হননি মেসি বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ

দুর্গাপুরে বিজিবির ওপর হামলা নিয়ে অবশেষে মামলা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সীমান্তবর্তী বারমারি-লক্ষ্মীপুর গ্রামে বিজিবির ওপর হামলার তিনদিন পরে অবশেষে মামলা করেছে বিজিবি। শনিবার রাতে বারমারি ক্যাম্পের নায়েক সুবেদার আইনুল হক বাদী হয়ে এ মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম।

মামলা সুত্রে জানা গেছে, গত শুক্রবার (৩১ মার্চ) রাতে সীমান্ত দিয়ে ভারতে পাচারের বিনিময়ে মাদক আসার খবর পায় বিজিবি। এরপর বারমারী বিওপি থেকে হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযানে গেলে রাত সাড়ে ৮টার দিকে সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল সুপারি মাথায় করে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যাচ্ছিল এতে বিজিবি বাধা দিলে চোরাকারবারিরা দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ করে তাদের বিজিবি‘র ওপর। এতে উভয় পক্ষের আক্রমনে কমান্ডার হাবিলদার মিনহাজ উদ্দিন চোরাকারবারিদের দায়ের কোপে গুরুতর আহত হলে মিনহাজ উদ্দিন আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি করে। এতে চোরাকারবারি আমিনুল ইসলাম ও জায়দুল ইসলাম গুলিবিদ্ধ হলে এতে আমিনুল ইসলাম নিহত হন। এ সময় আহত মো. জায়েদুল ইসলাম ও হাবিলদার মো. মিনহাজ উদ্দিন কে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার দরুন ময়মনসিংহে প্রেরণ করা হয়। নিহত আমিনুল ইসলাম লক্ষিপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।

নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, আমার ছেলে আমিনুল চোরাকারবারির সঙ্গে জড়িত না তবে সে একজন দিনমজুর। ব্যসায়িদের সুপারির বস্তা মাথায় নিয়ে সীমান্তে যাচ্ছিল। বিজিবি সদস্যরা কোনো কিছু না জেনেই প্রথমে মারধর ও পরে খুব কাছ থেকেই তাকে গুলি করে হত্যা করেছে। আমি বিষয়টি সঠিক তদন্ত করে দোষিদের শাস্তির আকুল আবেদন জানাই।এনিয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম রোববার দুপুরে সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় দুই জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় ৩০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন ও হত্যার উদ্দ্যেশ্যে আঘাত এ বিষয়ে পৃথক দুটি মামলা করেছে বিজিবি। মামলার দু‘জন আসামী হলেন লক্ষিপুর গ্রামের জায়েদুল ইসলাম ও আইনুল মিয়া।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit