সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ  রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স যোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন  সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

আটোয়ারীতে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে শনিবার (০১ এপ্রিল) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সমর্থকগণের অংশ গ্রহণে মিলন মেলায় পরিনত হয় বিএনপি’র ইফতার পার্টি।

এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ ও দলের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা শাখার ওলামা দলের অন্যতম সদস্য ক্কারী মোঃ আজিজুর রহমান । বিএনপি আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কুদরত-ই-খুদার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বর্তমান আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ রিনা পারভীন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডঃ মির্জা নাজমুল ইসলাম (কাজল), জেলা আইনজীবি ফোরামের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আদম সুফি, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল বারী, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, মতিয়ার রহমান প্রমুখ।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit