মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

ফের খরচ কমানোর ঘোষণা গুগলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আবারও খরচ কমানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। গুরত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে এআই সংক্রান্ত প্রজেক্টে এখন থেকে বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডারের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। 

গুগল তাদের অভ্যন্তরীণ কর্মীদের এক মেমোতে বলেছে, ‘আমরা আমাদের অফিসের পরিষেবাগুলোকে নতুন হাইব্রিড ওয়ার্ক-সপ্তাহের সঙ্গে সামঞ্জস্য করছি। ফলে ক্যাফে, মাইক্রোকিচেন এবং অন্যান্য সুবিধাগুলো কীভাবে এবং কখন ব্যবহার করা হচ্ছে তার সমন্বয় করা হবে। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটি কম ব্যবহার করা হবে, সেটা বন্ধ করা হবে। সঙ্গে সঙ্গে বিকল্প ভাবা হবে।  

এ মেমো প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাউথ প্ররাথ ও সার্স লিড প্রভাকর রাঘবন স্বাক্ষর করেন।

গুগল দাবি করেছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ, এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বিনিয়োগের সুযোগকে দাঁড় করিয়েছে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit