বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

মাটিরাঙ্গাতে ১৫শ,কৃষকের মাঝে  আউশ প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫শ, প্রান্তিক কৃষকের মাঝে  বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।রোববার (২ ত্রপ্রিল ২০২৩ইং)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর অফিসের  সামনে উপজেলার ১৫শ,প্রান্তিক কৃষকের মাঝে  আউশ প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।মাটিরাঙ্গা  উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম। 
বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  ডেজী চত্রুবর্তী।স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপজেলা কৃষি অফিসার মো:মোস্তাফিজুর রহমান।এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল,  মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর  সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যােতি কিশোর বড়ুয়া, উপ-সকারি কর্মকর্তা মো:জয়নাল আবেদীন, উপ-সকারি কর্মকর্তা নূর মোহাম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমজাদ হোসেন,কৃষক মো:অলী উল্ল্যা, সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। 
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের  আয়োজনে  সুবিধাভোগি প্রত্যেক কৃষককে আউশ প্রণোদনার  ৫কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি সার,১০কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।মাটিরাঙ্গা উপজেলার ১৫শ, প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit