বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

‘যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগের ভূমিকা গুরুত্বপূর্ণ’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (১ এপ্রিল) কেরানীগঞ্জের শুভাট্য খাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শহরের অভ্যন্তরের নৌ-পথগুলো (নদী/ খাল) যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পেয়ে সময় ও অর্থের সাশ্রয় হবে।

নসরুল হামিদ বলেন, শুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এই খালকে কেন্দ্র করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে খালটি এখন মৃত প্রায়। এ খালের উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরানীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। তাছাড়া নদীর পানির মানেরও উন্নয়ন হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়েই এই পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit