স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছে সিটিজেনরা। একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসেও ঘাটতি নেই কোনো। ইপিএলে টানা ছয় ম্যাচ অপরাজিত পেপ গার্দিওলা বাহিনী। ফুটবলাররাও আছেন দুর্দান্ত ছন্দে। তাই খানিকটা নির্ভার কোচ গার্দিওলা। তবে অতীত পরিসংখ্যানের দিকে তাকালে স্বস্তির উপলক্ষ খুঁজে পাবেন না তিনি। গত দুই বছরে সাতবারের দেখায় মাত্র দুটিতে জিতেছে সিটি, তিনটিতে জয় পেয়েছে অল রেডরা। ড্র দুই ম্যাচ।
কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:০১