বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রাশিয়ার নতুন পররাষ্ট্রনীতির নেপথ্যে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সরকার নতুন যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে, তাকে অনুমোদন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর নতুন পররাষ্ট্রনীতির লক্ষ্য হল পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবিলা করা।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের পরিবর্তনের ফলে নিজের পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নতুন পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেছেন, রাশিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, পশ্চিমা শক্তিকে রাশিয়া বাস্তব হুমকি মনে করে। সেটা মোকাবিলা করতেই পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে ২০১৬ সালে পররাষ্ট্রনীতি ঘোষণা করেছিল রাশিয়া। সেই সময় সন্ত্রাসবাদবিরোধী লড়াই, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার উপস্থিতি এবং রুশ জাতির সার্বভৌমত্ব রক্ষা করা ছিল দেশটির পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য।

গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। দেখতে দেখতে যুদ্ধের এক বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি পুতিনের প্রশাসন।

অপরদিকে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ঘোষণা দিয়ে নেমেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নানাভাবে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে তারা। এমনই প্রেক্ষাপটে নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করল রাশিয়া। 

বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া ইউরোপের পরিবর্তে চীন ও ভারতমুখী পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে। এ ছাড়া নতুন পররাষ্ট্রনীতি অনুযায়ী রাশিয়া ইরানের পাশাপাশি মুসলিম দেশগুলোর সঙ্গেও সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit