বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করল ইসরায়েলি পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইসরায়েলি পুলিশ শনিবার বলেছে, তারা জেরুজালেমের ওল্ড সিটিতে একজন কর্মকর্তার কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করেছে। খবর এএফপি’র।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পবিত্র নগরী পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গনের প্রবেশ পয়েন্ট চেইন গেটের কাছে এ ঘটনা ঘটে।

বিস্তারিত কিছু উল্লেখ না করে পুলিশের ওই বিবৃতিতে বলা হয়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলেই হত্যা করা হয় এবং এ সময় সেখানে আমাদের বাহিনীর কেউ হতাহত হয়নি।’

পথচারীরা জানান, তারা গুলির শব্দ শুনেছেন এবং এএফপি’র এক ফটোগ্রাফার স্থানীয় সময় মধ্যরাতের পর (গ্রিনিচ মান সময় শুক্রবার ২২০০ টা) ওল্ড সিটিতে অনেক ইসরায়েলি পুলিশকে মোতায়েন অবস্থায় থাকতে দেখেছেন।

শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করার জন্য রমজানের দ্বিতীয় শুক্রবার জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ জানায়, ইসলামের তৃতীয় পবিত্র স্থানটিতে প্রার্থনা করার জন্য লক্ষাধিক মুসলিম একত্রিত হয়েছিল। ইহুদিদের কাছেও এটি একটি পবিত্র স্থান। তারা এটিকে টেম্পল মাউন্ট বলে থাকে।

পুরো শহরে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। তবে পবিত্র রোজার মাস শুরু হওয়ার পর থেকে তুলনামূলকভাবে গত ১০ দিন সহিংসতার ক্ষেত্রে শিথিলতা লক্ষ্য করা গেছে। -বাসস।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit