বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের দক্ষিণদিকের অঙ্গরাজ্য আরকানসাসে স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। অপরদিকে উত্তর দিকের ইলিনয় রাজ্যে ঝড়ের কবলে পড়ে উড়ে গেছে একটি থিয়েটারের ছাদ। এতে ১ জন নিহত হওয়ার পাশাপাশি ২৮ জন আহত হয়েছেন।

শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইলিনয়ে থিয়েটারের ছাদটি যে সময় উড়ে যায়, তখন সেখানে একটি কনসার্ট চলছিল। গান চলায় থিয়েটারটি মানুষে পরিপূর্ণ থাকায় হতাহতের পরিমাণও বেশি হয়েছে।  

আরকানসাসে টর্নেডোটি আঘাত হানে শুক্রবার বিকেলে। রাজ্যটির গভর্নর সারাহ হুকাবে সান্ডার্স বলেছেন, এই টর্নেডোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ।

গভর্নর সান্ডার্স জানিয়েছেন, দু’জন নিহত হয়েছেন আরকানসাসের ওয়েন শহরে। অপরদিকে রাজ্যটির রাজধানী লিটল রকের পাশের শহর পুলাস্কি কাউন্টির একজন কর্মকর্তা ওই এলাকায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit