বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পররাষ্ট্রমন্ত্রীকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : পোল্যান্ড প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের কাছে সম্প্রতি প্রেরিত এক অভিনন্দন বার্তায় মি. জেবিগনিউ রাউ তার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় গত বছরে পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই আয়োজনের মাধ্যমে দু’দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।

দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপ শিগগিরই আবার শুরু হওয়ার আশা প্রকাশ করে জেবিগনিউ রাউ বলেন, ওয়ারশতে উপপররাষ্ট্রমন্ত্রী/ পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে আরেকটি পর্বের আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি-খাদ্য, খনি ও জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে দু’দেশের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় দেশগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit