শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

গর্ভাবস্থায় দই খাওয়া কি নিরাপদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দইয়ে রয়েছে শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া, যা কোনো খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। তাই হজমের সমস্যা নিয়ন্ত্রণে আনতে দই ডায়েট লিস্টে রাখতেই হবে।

বিশেষজ্ঞরা বলছেন, হবু মায়েদেরও ডায়েট লিস্টে দই রাখা প্রয়োজন। কারণ, গর্ভাবস্থায় হজমশক্তি হ্রাস পায়। পেটে গ্যাসের সমস্যা বাড়ে। এ সময় গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে আনতে হবু মায়েরা কোনো ওষুধ খেতে পারেন না। কারণ, এতে শিশুর ভ্রূণের ক্ষতির আশঙ্কা থাকে। তাই এ সময় ভরসা রাখতে পারেন টক দইয়ের ওপর।

পুষ্টিবিদরা বলছেন, হবু মায়েদের নিয়মিত দই খাওয়ার অভ্যাস না থাকলেই বিপদ! কারণ,১। দই অন্ত্র সুস্থ রাখে, যা ইমিউনিটি দ্রুত বাড়িয়ে তোলে। ২। দইয়ে থাকা ক্যালসিয়াম হবু মা ও শিশুর হাড় মজবুত করে তোলে। ভ্রূণের দাঁতের গঠনেও ভূমিকা রয়েছে দইয়ের।

৩। ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারে দই। কিডনি, চোখ, হার্টের সুরক্ষায়ও দারুণ কাজ করে এটি। ৪। রক্তে কোলেস্টরলের মাত্রা কমিয়ে আনতে পারে দই। হরমোনজনিত পরিবর্তন কিংবা ভারসাম্যহীনতার কারণে ত্বকের পরিবর্তন শুরু হলে তার সুরক্ষা নিশ্চিত করে দই। পিগমেন্টেশন প্রতিরোধেও এটি কার্যকরী ভূমিকা পালন করে।

৫। গর্ভাবস্থায় খুব বেশি ওজন বৃদ্ধি এড়াতে চাইলে দই খান। দই ওজন কমাতে সহায়তা করতে পারে।

৬। হবু মায়েদের প্রেগনেন্সির সময় ঘনঘন মুড চেঞ্জ হয়। অযথাই বাড়তে থাকে উদ্বেগ আর দুশ্চিন্তা। এ সময় দই খাওয়ার অভ্যাস থাকলে তা স্ট্রেস হরমোন কার্টিসল বাড়তে বাধা দেয়, যা মানসিক চাপমুক্ত থাকতে সাহায্য করে হবু মায়েদের।

তাই গর্ভাবস্থায় হবু মায়েদের অবশ্যই রাখতে হবে এক কাপ দই। মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই খাওয়ার অভ্যাস করলে এর সুফল দ্রুত পাওয়া যাবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

সূত্র: বোল্ড স্কাই

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit