মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

আরব আমিরাতে সোনাগাজী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আলোচনা সভা ও ইফতার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১১২ Time View
নোয়াখালী প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাত সোনাগাজী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম। বৃহস্পতিবার (৩০ মার্চ) আবুধাবির সেন্ট মেরিন রেঁস্তোরার হলরুমে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোনাগাজী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইলিয়াস ভূঁইয়ার সভাপত্বিতে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি  বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার।  
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্চাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, ফেনী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক হেদায়েতুল্লাহ রনি প্রমূখ। এ সময় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে আর কোনো প্রহসনের জাতীয় নির্বাচনও বাংলার মানুষ মানবে না বলে মন্তব্য করেন। জেল-জুলুম-গুম-খুনের মধ্য দিয়ে বাংলার মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। আমাদের দাবি একটাই, তা হচ্ছে বেগম জিয়ার মুক্তি। 

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit