শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ইফতারে শরবত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রমজানে সারা দিনের সিয়াম সাধনা শেষে ইফতারে শরবতের জুড়ি নেই। শরীরের জন্য উপকারী কিছু শরবতের রেসিপি দেওয়া হলো-

মাল্টা শরবত

উপকরণ

মাল্টা ১টা, চিনি ২ চা চামচ, লবণ ১ চিমটি এবং পানি ২ গ্লাস।

প্রণালি

মাল্টা ভালো করে ধুয়ে কেটে রস বের করে নিন। একটা মাল্টার রস দিয়ে ২ গ্লাস শরবত বানানো যাবে। পানিতে চিনি ও লবণ গুলিয়ে নিন। এবার মাল্টার রস মিশিয়ে নিন। চিনিতে অনীহা থাকলে চিনি বাদ দিয়ে স্বাদমতো লবণ ও সামান্য বিটলবণ মিশিয়ে নিন। বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

পুদিনা শরবত

উপকরণ

পুদিনা পাতা বাটা ২ চা চামচ, লেবুর রস ২ টে. চামচ, চিনি ২ টে. চামচ এবং পানি ১ গ্লাস।

প্রণালি

প্রথমে পুদিনা পাতা ধুয়ে ব্লেন্ড করে নিন। এবার পানির সঙ্গে পুদিনা পাতা বাটা, চিনি ভালো করে মিশিয়ে ছেঁকে নিন। চিনিতে অনীহা থাকলে চিনি বাদ দিয়ে লবণ ও ১ চিমটি বিটলবণ মিশিয়ে নিন। সবার শেষে লেবুর রস দিয়ে দিন।

দুধ তোকমার শরবত

উপকরণ

তোকমার দানা ১ টে. চামচ, চিনি ১ টে. চামচ, বরফকুচি ২ টে. চামচ এবং রুহ-আফজা ১/২ চা চামচ।

প্রণালি

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। শরবত বানানোর আধাঘণ্টা আগে তোকমার দানা ১/২ গ্লাস খাবার পানিতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখা তোকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বরফকুচি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

পুদিনা পেস্তার লাচ্ছি

উপকরণ

মিষ্টি দই ১ কাপ, পুদিনা ২ টে. চামচ, পেস্তা বাদাম ১ টে. চামচ, কাঁচামরিচ ১ টা, চিনি ২ টে. চামচ এবং বরফ ১০-১২ টুকরো।

প্রণালি

প্রথমে মিষ্টি দই, পুদিনা, পেস্তা বাদাম, চিনি, কাঁচামরিচ ও বরফের টুকরোগুলো ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে, পছন্দের গ্লাসে ঢেলে উপরে পুদিনা ছিটিয়ে পরিবেশন করুন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit