বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

স্ত্রী সারাক্ষণ চুপচাপ থাকে, এখনই সতর্ক হোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : মনোবিদদের মতে, ঝগড়ার পর স্ত্রী যদি আপনার সঙ্গে দুই থেকে তিন দিনেরও বেশি সময়ে স্বাভাবিক হতে না পারে তবে তা চিন্তার বিষয়। কারণ হিসেবে বেশকিছু বিষয় উঠে এসেছে। যেমন ঝগড়ার পর দুই থেকে তিন দিন পরও স্ত্রী স্বাভাবিক না হয়ে কথা বন্ধ করে দিলে তার মাথায় কী চলছে তা বুঝতে পারা বেশ কঠিন।

এমন পরিস্থিতিতে শুধু স্বামী নয়, পরিবারের সব সদস্যদের কাছ থেকেই স্ত্রী নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। তা সঠিক সময়ে বুঝতে না পারলে এ অভিমানই দীর্ঘমেয়াদি দূরত্ব তৈরি করবে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ে প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, এমন সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে স্বামীদেরই। কারণ হিসেবে জানা যায়, রাগে কথা বন্ধ করে দেয়া স্ত্রীদের কমিউনিকেশন স্কিল কমে যায়।
 
স্ত্রীরা এমন পরিস্থিতিতে নিজের মনের কথা অন্যদের জানাতে পারেন না। এমনকী স্বামীর থেকেও দূরে দূরে রাখতে চান অনেক কিছু। স্ত্রীর এই সমস্যার দিকটা স্বামীকেই বুঝতে হবে। আর সেই মতো পদক্ষেপ নিলেই পাওয়া যাবে কাঙিক্ষত ফল। এমন সমস্যায় স্ত্রীর ইচ্ছা অনিচ্ছা কিংবা পছন্দ অপছন্দের দিকে গুরুত্ব দিতে হবে স্বামীকে। নিজে থেকেই আগ বাড়িয়ে স্ত্রীর সঙ্গে কথা বলুন।
 
স্ত্রীকে আগের মতো স্বাভাবিক করতে স্ত্রীর কথাকে গুরুত্ব দিয়ে শুনুন। সুযোগ বুঝে প্রশ্ন করে জেনে নিন আপনার কোন বিষয়টি তার খারাপ লেগেছে কিংবা মেনে নিতে পারেননি।
 
মনোবিদরা আরও বলেছেন, অনেক সময় উৎকণ্ঠা, অবসাদের কারণেও মানুষ চুপ থাকেন। তাদের দেখে হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু ভিতরে ভিতরে ঝড় বয়ে যেতে পারে।
 
এমন সমস্যার সমাধানে বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন। তার কাছে সবকিছু খুলে বলুন। তাহলেই সমাধানের সঠিক রাস্তা খুঁজে পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit