রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

দেবের নায়িকা হচ্ছেন বলিউডের মৌনী রায়!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : রূপালি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনো উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনো যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দেবের নাম।

বিরশা দাশগুপ্তের নতুন সিনেমা ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’-তে ব্য়োমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে। এ খবর আগেই জানা গিয়েছিল। তবে নতুন খবর হল, সেই ছবিতে এবার সত্যবতীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের মৌনী রায় ! এই সিনেমার মধ্য দিয়ে বলিউডের বাঙালি মেয়ে প্রথমবার অভিনয় করবেন বাংলা সিনেমায়।

সূত্রের খবর, এখন ছবির নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে। মৌনী রাজি হলেই আসছে মে মাসে শুরু হবে ছবির শুটিং। ছবিতে আরও একটি চমক থাকতে পারে। সূত্র বলছে, দেবের ব্য়োমকেশের অজিত হচ্ছেন অম্বরীশ ভট্টাচার্য।

কিছুদিন আগে এক টুইটেই চমকে দেন সুপারস্টার দেব। সেখানে তিনি লিখেন, ‘ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য। ছবির বাকি কলাকুশলী এবং পরিচালকের নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে।’

সূত্র: সংবাদ প্রতিদিন

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit