শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

গরমেও ত্বক ঠান্ডা রাখবে এই ফেসপ্যাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

লাইফস্টাইল ডেস্ক : ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বকে প্রশান্তি আশার পাশাপাশি ধীরে ধীরে উজ্জ্বলতা আসতে শুরু করবে। গরমে মুখে ঘামের তৈলাক্ত ভাব কমিয়ে আনবে লাবণ্য।

বাড়িতেই তৈরি করে নিতে পারেন বিশেষ এই ফেসপ্যাক। এটি তৈরি করতে প্রয়োজন হবে মাত্র তিনটি উপাদান। এগুলো হলো: শসা, গোলাপ জল ও চন্দন।

এর জন্য প্রথমে শসার রস নিতে হবে এক চামচ। এরপর দুই চামচ চন্দন পাউডারের সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এই ফেসপ্যাক দিয়ে মুখে ম্যাসাজ করুন পাঁচ মিনিট। ম্যাসাজ শেষে মুখে ফেসপ্যাকের ভারি প্রলেপ দিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক মুখে শুকিয়ে গেলে তুলা ও পানির সাহায্যে উঠিয়ে পানির ঝাপটা দিয়ে ত্বক পরিষ্কার করে একটি ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার করুন।

শসা ও চন্দন ত্বককে ঠান্ডা করার পাশাপাশি ত্বকের কালোভাব দূর করে। গোলাপ জল ত্বককে হাইড্রেট এবং উজ্জ্বল করে। ফেসপ্যাকটি ব্যবহারে ভালো ফল পেতে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, ফেসপ্যাক ব্যবহারের পর সাবান কিংবা কোনো ফেসওয়াশ মুখে ব্যবহার করা যাবে না।

সূত্র: বোল্ড স্কাই

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit