মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

নোয়াখালীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের জমাদার বাড়ির আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ও সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর পূর্ব পাড়া গ্রামের এবাদ উল্যা ভূঁইয়ার ছেলে আকতার হোসেন।বুধবার (২৯ মার্চ) রাত ও বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নোয়াখালী পৌর এলাকা এবং বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড চন্দ্রপুর এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই বাড়ির একটি ভাড়া বাসা থেকে মাদক কারবারি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়ন কক্ষের খাটের নিচের একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।  
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের রূপালী ব্রিকফিল্ড পাশ্ববর্তী জিহাদ ট্রেডার্সের সামনে থেকে ওই এলাকার চিহিৃত পেশাদার মাদক কারবারি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।  তারা বলেন, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit