সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দুর্ঘটনা নিয়ে মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার ঠিক নয় : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : সড়ক দুর্ঘটনা নিয়ে একটি মন্ত্রণালয়ের সফলতা ও ব্যর্থতা বিচার করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, একটা মন্ত্রণালয়ের যতগুলো মেগা প্রজেক্ট এ সরকারের আমলে উদ্বোধন হয়েছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাকসিডেন্ট। পৃথিবীর সব দেশে অ্যাকসিডেন্ট হচ্ছে। অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

সড়কে শৃঙ্খলা আনতে পেরেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, একটু কি খবর নিয়েছেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কতগুলো অ্যাকসিডেন্ট হয়, কতলোক মারা যায়? গতকাল (২৮ মার্চ) সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেলো। এটা নিয়ে আপনি কী বলবেন? অ্যাকসিডেন্ট নিয়ে আপনি কথা বলবেন, চাকা ব্লাস্ট হয়েছে, এটা হতেই পারে। এরকম অ্যাকসিডেন্ট হতেই পারে।

আরপিও সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায় কোনো প্রস্তাব এলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়, এরপর চূড়ান্ত অনুমোদন হয়। আরপিও সংশোধনের যে প্রস্তাব সেটা গতকাল নীতিগতভাবে অনুমোদন হয়েছে। চূড়ান্ত অনুমোদন হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে চূড়ান্ত বলার সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের ভেটিং হওয়ার পর চূড়ান্ত হয়। চূড়ান্ত অনুমোদনে আপনারা যা শুনছেন তা নাও তো হতে পারে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit