মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২৯ জন। মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস

জানা গেছে, সোমবার (২৭ মার্চ) ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit