সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

রেকর্ড তাপমাত্রা: মানুষের প্রাণ বাঁচানোই দায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে, আসন্ন সপ্তাহগুলোতে দাবদাহের মাত্রা এতটাই তীব্র হবে যে, ১৯০১ সালের পর দেশটি সবচেয়ে বেশি তাপমাত্রার মুখোমুখি হতে যাচ্ছে। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে যে, ভারতে গত বছর যে তীব্র দাবদাহ বয়ে গিয়েছিল তারই পুনরাবৃত্তি হতে যাচ্ছে। 

কেবল তাই নয়, গত বছরের মতো এবারও ভারতে ফসলের ক্ষতি, পানি শুকিয়ে যাওয়া এবং একাধিকবার দীর্ঘ সময়ব্যাপী লোডশেডিংয়ের মতো ঘটনা ঘটতে পারে। এ সময়ে তাপমাত্রা পৌঁছাতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা যেকোনো পরিস্থিতিতে মানুষের টিকে থাকার জন্য অসহনীয়। ফলে আশঙ্কা করা হচ্ছে, বিশ্বের অন্যতম ঘনবসতির দেশটির শহরগুলোতে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে। কারণ, এসব শহরে দালানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে আলো-বাতাস প্রবাহের পর্যাপ্ত ব্যবস্থা নেই।

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক কেইরান হান্ট বলেছেন, ‘মানুষের জন্য তাপ মানে হলো তাপমাত্রা এবং আর্দ্রতার সমন্বিত অবস্থা। ভারত সাহারা মরুভূমির মতো উষ্ণ হলেও দেশটিতে আর্দ্রতার পরিমাণ সাহারার চেয়ে বেশি। ফলে এখানে ঘামলেও শরীর ঠাণ্ডা হওয়ার সুযোগ কম বা নেই বললেই চলে।’

গত বছরের নভেম্বরে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে মানুষের প্রাণ ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস যেকোনো সময় ছাড়িয়ে যেতে পারে। ফলে মানুষের প্রাণ ধারণ করা কঠিন হয়ে পড়বে তীব্র গরমের সময়।

এ বিষয়ে বিশ্বব্যাংকের সেই প্রতিবেদনের অন্যতম লেখক এবং ভারতীয় নাগরিক আভাস ঝাঁ বলেছেন, ‘প্রশ্ন হলো, আমরা কি এখনো তাপ-জনিত দুর্ভোগের শিকার হইনি? এটি কোনো আকস্মিক দুর্যোগের মতো নয়, এটি ধীর গতির প্রক্রিয়া এবং আমরা চাইলেও একে ঠেকাতে পারব না।’

যদিও বিশ্বের কোনো দেশই বৈশ্বিক ঊষ্ণায়ণের ফলাফল থেকে রক্ষা পাবে না। তারপরও বোধহয় ভারত-বাংলাদেশের মতো জনবহুল এবং সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর বিপদ তুলনামূলক বেশিই।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit