সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে সরানো হবে: মোশাররফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার আপসে ক্ষমতা ছাড়বে না। সরকারকে হটাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন। গণঅভ্যুত্থান তখনই সফল হয় যখন সব পেশাজীবী সংগঠন এবং জনগণ, সবাই ঐক্যবদ্ধ হয়। ইনশাআল্লাহ, এই গণঅভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশে হবে। এ গণঅভ্যুত্থানে সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখবে।

সরকার দেশের কোনো কিছুই মেরামত করতে পারবে না উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব, তাদের যত দ্রুত বিদায় করা যায় তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে।
 
সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বারের নিন্দা জানিয়ে মোশাররফ বলেন, একটি সার্কুলার বেরিয়েছে, আগামী ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালে বিকেল তিনটার পর ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবেন। সরকারে দলীয় লোকদের পকেট ভারী করার জন্য এ ব্যবস্থা নিয়েছে। এটি জনগণের কোনো কাজে আসবে না।
 
আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা সাংবাদিক ইউনিউনের সভাপতি কাদের গনি চৌধুরী, ড্যাবের মহাসচিব মো আব্দুস সালাম প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit