সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিশ্ব ক্রিকেটের হুমকি হতে চান ‘ওরা ৫ জন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস আক্রমণের প্রধান ভরসা হয়ে উঠছেন তাসকিন আহমেদ। সাম্প্রতিক পারফরম্যান্স তার পক্ষেই কথা বলে। তার সঙ্গে ঝলক দেখাচ্ছেন হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলামরা। কাটার মাস্টার মোস্তাফিজ আগে থেকেই প্রমাণিত। টাইগারদের একেকটি ম্যাচ জয়ে পেসাররা বড় ভূমিকা রাখছেন। এবার তাদের লক্ষ্য পাঁচ ভাই হয়ে বিশ্ব ক্রিকেটের জন্য হুমকি হয়ে উঠতে চান।

তাসকিনের পথ ধরে হাসানদের আগমনে পেস ইউনিট হয়ে উঠছে শক্তিশালি। তাসকিন নিজে শরিফুল, হাসান, মোস্তাফিজ, ইবাদতকে ভাই মনে করেন। তাদের সাফল্যে আনন্দ অনুভব করেন। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এই পেসার বলেন, ‘আরও ভালো করুক (বাকি পেসাররা)। ১০ উইকেট করে নিক এটাই চাই। আমিতো আগেই বললাম আমরা পাঁচজনই ভাই। সবাই যত ভালো করবে প্রতিপক্ষ তত চাপ অনুভব করবে। আপনি যেটা বললেন ওরা আমার প্রতিদ্বন্দ্বী কীনা? না।’

তাসকিনের প্রতিদ্বন্দ্বী তাসকিন নিজেই। তার চাওয়া বাকি ভাইদের নিয়ে বিশ্ব ক্রিকেটের হুমকি হতে, ‘আমি চাইবো সবাই মিলে ভালো করতে। তাহলে বিশ্ব ক্রিকেটে একটা হুমকি যাবে বাংলাদেশি পেস বোলাররা উঠে আসতেছে। ১০ উইকেট নিলেও আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো লাভ নাই। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে। তো ওটাই সবাই ভালো করুক দোয়া করি।’

ঘরে-বাইরে টাইগার পেসারদের দাপট বাড়ছে। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড সিরিজেও কখনো ইবাদত তো কখনো হাসান মাহমুদরা নিজেদের মঞ্চ শক্ত করছেন। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২২ রানে জিতেছে বাংলাদেশ। যেখানে বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং তাসকিনের, নিয়েছেন ১৮ রানে ৪ উইকেট। ম্যাচের মোড় ঘুরানো বোলিং করেন হাসান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit