সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

মনিরামপুরে পুলিশের করা নাশকতার দুই মামলায় বিএনপির ৩০ নেতাকর্মীর জামিন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশের দায়েরকৃত নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তিকালিন জামিনের পর গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন(আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত) লাভ করেন বিএনপির ৩০ নেতাকর্মী। তারা গতকাল আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ গফুর ও অ্যাডভোকেট আশেক মাসুক সুমন।

জামিনপ্রাপ্তরা হলেন মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য আবদুস সালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু, রোহিতার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকুরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার জালাল উদ্দিন, মাষ্টার মতিয়ার রহমান, ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার দফাদার, কাশিমনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, যুবদল নেতা আসলাম হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক মোস্তফা আনোয়ার, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, গফ্ফার মাহমুদ, গোলাম সরোয়ার, খালিদ সায়ফুল্লাহ, ফারুক হোসেন, জাকারিয়া হোসেন, আবু তাহের, জিএম আলতাফ হোসেন, মোসলেম উদ্দিন।

উল্লেখ্য বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা সফলের লক্ষে ৮ ফেব্রুয়ারি মনিরামপুর পৌর ও থানা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সেখান থেকে ৬ নেতাকর্মীকে আটক করে। পরে এসআই সুমন হোসেন বাদি হয়ে ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে এবং ১১ ফেব্রুয়ারি এসআই আশিকুর রহমান বাদি হয়ে অপর ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। মামলায় পুলিশ আরো পাঁচ জনকে আটক করে।১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট থেকে ৩১ নেতাকর্মী অর্ন্তবর্তিকালিন জামিন লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit