মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

দুই শিক্ষার্থী হত্যার ৩ আসামি ঢাকা-রায়পুরা থেকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি রায়হানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নরসিংদীর রায়পুরা ও রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র খন্দকার আল মঈন।

তিনি জানান, তুচ্ছ ঘটনার জেরে স্কুলছাত্র মারুফ ও নাফিজকে হত্যা করে রায়হান ও তার সহযোগীরা। গত ২২ মার্চ বাউফলের ইন্দ্রাকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মারুফে সঙ্গে নবম শ্রেণির ছাত্র সৈকতের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়।

এরমধ্যে নবম শ্রেণীর আরেক শিক্ষার্থী রায়হান এগিয়ে সৈকতের পক্ষ নিলে মারুফ-রায়হান গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় রায়হান মারুফসহ অন্যদের দেখে নেওয়ার হুমকি দেয়। 

এর জেরে সিয়াম, নাফিজ ও মারুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে রায়হান ও তার সহযোগীরা। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারুফ ও নাফিসকে মৃত ঘোষণা করেন। 

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit