বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ইন্দোরের পিচকে দেয়া বাজে রেটিং কমাল আইসিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট নিয়ে কতই-না জলঘোলা হয়েছে। ইন্দোরের পিচ নিয়ে হয়েছে নানা সমালোচনাও। মাত্র আড়াই দিনে শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ব্যাটারদের জন্য যে উইকেট হয়ে উঠেছিল বিপদের কারণ।

একের পর এক উইকেট হারিয়ে নাজেহাল অবস্থায় পড়তে হয় ব্যাটারদের। তবে ইন্দোরের হলকার স্টেডিয়ামের সেই পিচ নিয়ে তখনই প্রশ্নের সম্মুখীন হতে হয় ভারতকে। ম্যাচ শেষে পিচকে বাজে রেটিং দিয়েছিল আইসিসি। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল শাস্তি হিসেবে। তবে ম্যাচ রেফারি ক্রিস ব্রুডের মূল্যায়ন পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। তা নিয়ে আপিল করেছিল ভারত।

ভারতের আপিলের পর আইসিসির দুই সদস্যের প্যানেল সেই আবেদন পর্যালোচনা করে নতুন রায় দিয়েছে। নতুন রায়ে ইন্দোরের সেই পিচকে বাজে রেটিং থেকে গড়পড়তার নিচে নামিয়ে আনা হয়েছে। রেটিং কমানোর পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্ট থেকে এক ডিমেরিট পয়েন্টে নামিয়ে আনা হয়েছে। বাজে রেটিংয়ের পক্ষেই ইন্দোরের পিচের রায় দেয়া হলো এবং পাঁচ বছরের মধ্যে পাঁচ ডিমেরিট পয়েন্ট শাস্তি পেলে সেই ভেন্যু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অযোগ্য বলে বিবেচিত হয়। গড়পড়তা রেটিংয়ের রায় আসায় সেই শঙ্কা থেকেও মুক্তি পেল ভারত।

ইন্দোরের পিচ নিয়ে আইসিসির দেয়া বিবৃতিতে বলা হয়, আইসিসির ক্রিকেটবিষয়ক জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এবং ক্রিকেট কমিটির সদস্য রজার হারপারকে নিয়ে গড়া প্যানেল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের ভিডিও ফুটেজ দেখেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit