সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম

যে কারণে নীতিশ রানাকে বিতর্কিত বলা হয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন নীতিশ রানা। দলটির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়্যারের চোটের কারণে ভাগ্য খুলেছে তার। আইপিএলে এবার তার নেতৃত্বেই খেলবেন সাকিব আল হাসান ও লিটন দাসরা। তবে কলকাতার এই অধিনায়ককে ‘বিতর্কিত’ হিসেবে চেনে সবাই।

নীতিশ রানাকে ‘বিতর্কিত’ বলার কারণ আছে। ২০১৫ সালে দিল্লি রাজ্য দলের হয়ে খেলার সময় বয়স কারচুপির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বয়সভিত্তিক যেকোনো প্রতিযোগিতায় খেলার অযোগ্য ঘোষিত হয়েছিলেন তখন। কিন্তু তত দিনে সিনিয়র রাজ্য দলের হয়ে খেলে ফেলার কারণে ক্রিকেট খেলায় কোনো বাধা আসেনি তার।

দিল্লিতে প্রথম মৌসুমেই সর্বোচ্চ রান করে সবার মুখেও কুলুপ এঁটে দেন নীতিশ। বয়স কারচুপি নিয়ে আর কোনো কথাই ওঠেনি তখন। বড় শট খেলার ক্ষমতা দ্রুতই তাঁকে আইপিএলেও দল পাইয়ে দেয়। ২০১৫ সালেই নিলামে মুম্বাই ইন্ডিয়ানস কিনে নিয়েছিল নীতিশকে। যদিও একটি ম্যাচও খেলেননি। ২০১৬ মৌসুমেও তিনি ছিলেন মুম্বাইয়েই। খেলেন চারটি ম্যাচ।

২০১৭ সালে মুম্বাইয়ের হয়ে ১৩ ম্যাচ খেললেও পরের মৌসুমেই তাকে কিনে নেয় কলকাতা। এর পর থেকেই কলকাতার অবিচ্ছেদ্য অংশ নীতিশ। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit