বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

এশিয়া কাপের জন্য পাকিস্তানকে ভারতের নতুন প্রস্তাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ নিয়ে সুর নরম করছে ভারত। এতদিন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানের ব্যাপারে তারা যেভাবে আপত্তি জানিয়েছে, সম্প্রতি সেটি থেকে সরে এসেছে। ভারত এখন পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনে একটি ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করেছে।

ভারত পাকিস্তানকে বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের খেলাগুলো আশপাশের কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও সেটি নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত। ফাইনালে ভারত উঠলেও সেটি হবে সেই নিরপেক্ষ ভেন্যুতে। সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠকের মধ্যেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানেই ভারত এ নিয়ে প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে।

বেশ কয়েকটি ‘নিরপেক্ষ ভেন্যু’ নিয়েও আলোচনা হয়েছে। এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক বিসিসিআই কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান ভারতকে জানিয়েছে, তারা ব্যাপারটি ভেবে দেখছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলংকা—এমনকি বাংলাদেশের নামও নিরপেক্ষ ভেন্যু হিসেবে আসছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি (বিসিসিআই) ছিল— পাকিস্তান থেকে এশিয়া কাপের ভেন্যু সম্পূর্ণ সরিয়ে নেওয়া। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিসিআই ভারত সরকারের অনুমতি পাবে না বলেই জানিয়েছিল তারা।

ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে আগে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্তে আসুক। এর পর ক্রীড়া মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাকি পদক্ষেপ নেবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit