মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

‘করণ জোহরের সিনেমায় অভিনয় করুন’, প্রিয়াংকা গান্ধীকে পরিচালকের খোঁচা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের একটি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন গুজরাটের একটি আদালত। খারিজ হয়েছে রাহুল গান্ধীর এমপি পদও।

আর এর পরই ‘ভাইয়ের প্রতি অবিচার হয়েছে’ এমন দাবিতে সম্প্রতি দিল্লির রাজঘাটে এক জনসভায় গর্জে ওঠেন প্রিয়াংকা গান্ধী।

মোদি সরকারের কড়া সমালোচনা করে সোনিয়াকন্যা বলেন, সাজা দিয়ে তার ভাইয়ের কণ্ঠ রোধ করা যাবে না। এর পরই প্রিয়াংকা গান্ধীকে তার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন ‘দ্যা কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নোহোত্রী।

প্রিয়াংকা গান্ধী বলেন, ‘বিজেপি পরিবারতন্ত্র নিয়ে কথা বলে। আমি জানতে চাই রামচন্দ্র কে ছিলেন? রামচন্দ্রকে বনবাসে পাঠানো হয়। রামচন্দ্র পরিবারের প্রতি কর্তব্য পালন করেন। আমি জানতে চাই তিনি কি পরিবারতন্ত্রী ছিলেন? পাণ্ডবেরা কি পরিবারতন্ত্রী ছিলেন?’

প্রিয়াংকা আরও বলেন, আমার পরিবারের রক্তে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের গণতন্ত্রের জন্য আমরা সব করতে প্রস্তুত। আমাদের পরিবারকে অনেক অপমান করা হয়েছে। আমরা চুপ ছিলাম কিন্তু আর নয়।

প্রিয়াংকা গান্ধীর কথায় এতবার পরিবার শব্দ উঠে আসায় বেজায় বিরক্ত হন বিবেক অগ্নিহোত্রী। বিবেক লেখেন, ‘পরিবার… পরিবার… পরিবার… । আপনারা করছেনটা কী? পরিবারের প্রতি এতই যদি নকল ভালোবাসা তা হলে আমি বলব গান্ধীরা করণ জোহরের ছবিতে অভিনয় করতে পারেন।

অন্তত পারিবারতন্ত্রকে বজায় রাখতে পারবেন। কে বা জানে তারা করণ জোহরকে নিয়েই ডুববেন।

প্রসঙ্গত বিটাউনে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে। এ ক্ষেত্রে তাই গান্ধী ও করণ জোহরকে মিলিয়ে দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

এদিকে রাজীব গান্ধীর অন্তিমযাত্রার প্রসঙ্গ তুলে এনে দেশাত্মবোধ জাগ্রত করারও চেষ্টা করেন প্রিয়াংকা গান্ধী।

তিনি বলেন, তেরঙা পতাকায় আমার বাবার দেহ ঢাকা ছিল। আর ভাই রাহুল বাবার অন্তিম যাত্রার সময় হেঁটেছিলেন। শহিদ বাবার ছেলে বলে রাহুলকে বর্ণনা করেন প্রিয়াংকা।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit