মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

প্রথমবারের মত মুসলিম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে স্কটল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াই শেষে স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হয়েছেন হামজা ইউসেফ। তিনি নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

সোমবার (২৭ মার্চ) এসএনপি প্রধানের পদ নিশ্চিত করেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ৩৭ বছর এশীয় বংশোদ্ভুত এই নেতা এখন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। মঙ্গলবার পার্লামেন্টে অনুমোদন পেলেই পরদিন শপথ নেবেন ৩৭ বছর বয়সী ইউসেফ। এতে করে প্রথমবারের মত মুসলিম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে স্কটল্যান্ড।

এডিনবার্গে দেওয়া আবেগঘন বিজয়ী ভাষণে স্কটল্যান্ডের জন্য তাঁর প্রবল আবেগ রয়েছে জানিয়ে স্বাধীনতাপন্থী দলটির নতুন এ নেতা বলেন, স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।

নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন ইউসেফ। আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেওয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন।

 

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit