মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

প্রথম ম্যাচে বাংলাদেশের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারের ৪ বল বাকি থাকতেই ২০৭ রান তোলে টাইগাররা। আর তাতে বেশকিছু রেকর্ড গড়ে সাকিবের দল। তবে মাঠে নেমেই একটি রেকর্ড গড়ে লাল-সবুজ দল। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে ঘরের মাঠে ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়ল বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে পা রাখে বাংলাদেশ। ফরম্যাটটিতে এরপর মোট ১৪৮টি ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে বাংলাদেশেই ১০০টি ম্যাচ খেলেছে দলটি। দেশের মাটিতে সেঞ্চুরি ছুঁয়ে ফেললেও দেশের বাইরে সাকিবদের মোট ম্যাচ মাত্র ৪৮টি।

রোববার রেকর্ড গড়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাসও। ২০ ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আজকের ম্যাচে লিটনের প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। শুরু থেকে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৯ বলেই ২ চার ও এক ছক্কায় এ রান তুলে নেন লিটন।

এই রেকর্ডে তিনি ভেঙেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের পক্ষে তামিম ইকবালের করা দ্রুততম দেড় হাজার রানের রেকর্ড। এ মাইলফলকে পা রাখতে লিটনের লেগেছিল ৬৮ ইনিংস। তার আগে ৭১ ইনিংসে দেড় হাজার রান করে এ রেকর্ড নিজের দখলে রেখেছিলেন তামিম। শেষ পর্যন্ত লিটনের ইনিংস থামে ২৩ বল মোকাবিলায় ৪ চার ও ৩ ছক্কার মারে ৪৭ রানে।

বৃষ্টির কারণে খেলা শেষমেশ গড়ায় ডিএলএস মেথডে। আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় আট ওভারে ১০৪ রান। লক্ষ্যতাড়ায় শুরুটা ভালো হলেও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শেষমেশ ৮১ রানে থামে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit