মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

এবার ‘বিকিনি’ বিতর্কে নয়নতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন শাহরুখ খানের। এখন পর্যন্ত হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী সিনেমা এট। তবে মুক্তির আগে চরম বিতর্কে পড়েছিলেন শাহরুখ ও সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। দীপিকার গেরুয়া রঙের বিকিনি সমালোচনার ঝড় তোলে। বয়কটের মুখোমুখিও হতে হয় পাঠানকে।

সেসব ঝড় বেশ শক্ত হাতেই সামাল দিয়েছেন বলিউড বাদশা। তবে সেই পাঠান বিতর্ক থামতে না থামতেই এবার আরেক বিতর্ক মাথাচাড়া দিয়েছে বলিউডের বাতাসে। শোনা যাচ্ছে, শাহরুখের আসন্ন সিনেমা ‘জাওয়ান’-এ বিকিনি পড়ে হাজির হবেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা!

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে জাওয়ানে বিকিনি পড়ে আবেদনময়ী দৃশ্যে দর্শক হৃদয়ে ঝড় তুলবেন নয়নতারা। যেমনটা দীপিকা করেছিলেন। নিজের সুইমস্যুট (সাতারের পোশাক) খুলে তিনি বিকিনি পরে একটি গানে হাজির হন। ইতিমধ্যে গুঞ্জনটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।এবার ‘বিকিনি’ বিতর্কে নয়নতারা

তবে এই গুঞ্জন অস্বীকার করেছে জাওয়ানের সাথে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র। সেই সূত্র বলেন, ‘জাওয়ানে নয়নতারাকে সুইমস্যুট পরানোর পরিকল্পনা রয়েছে। সমুদ্র সৈকতের পোশাক পরতে তার কোন সমস্যা নেই। তিনি তার তামিল সিনেমাতেও এটি পরেছেন। কিন্তু ‘পাঠান’-এর মতো বিতর্কিত বিকিনি দৃশ্য এখানে হওয়ার সম্ভাবনা নেই। এখানে তার সাতারের পোশাক খুলে ফেলার মতো দৃশ্য রাখা হবে না। এগুলো শুধুই গুজব। এসব গল্পের কোনো সত্যতা নেই। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত গুজব কেবল গুজবই থেকে যাবে।’

এই মুহূর্তে জাওয়ানের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউড বাদশা। দক্ষিণের হিটমেকার অ্যাটলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাথি, সুনীল গ্রোভার। এ বছর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit