বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাসান বেপারীর (২৩) বিরুদ্ধে।

সোমবার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রাবণী আক্তার (১৯) সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি হেনা বেগম (৪৮) ও বড় ভাসুরের স্ত্রী (জা) মিতা আক্তারকে (২০) আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী হাসান বেপারী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবণী আক্তারের সঙ্গে একই গ্রামের তারা বেপারীর ছেলে হাসান বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক বছর পূর্বে ওই প্রেমের সম্পর্ক এক পর্যায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হাসানের বেকারত্ব ও নেশা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী শ্রাবণীর সঙ্গে কলহ চলে আসছিল। এর জেরে সোমবার ভোর ৫টার দিকে স্বামী হাসান বেপারী স্ত্রী শ্রাবণীকে মারধর করে। পরে স্ত্রী শ্রাবণীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকেরহাট প্রাইভেট হাসপাতালে আনার পথে মারা যায়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও বড় ভাসুরের স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জর মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit