বিনোদন ডেস্ক : ভারতের বান্দ্রা রেলস্টেশন থেকে রাজস্থানের ওই ধাকড়রাম বিষ্ণোই নামে তরুণকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ইমেইলের মাধ্যমে বলিউড ভাইজানকে হত্যার হুমকি দিয়েছিলেন ওই তরুণ। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল বলিউড পাড়ায়। সালমানকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে কলকাতার শো স্থগিত করা হয়। একই সঙ্গে নায়কের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। ইমেইলে হুমকি আসার পর তদন্ত শুরু করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ২১ বছরের ওই তরুণকে গ্রেফতারের পর মুম্বাই পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। জানা যায়, ধাকড়রাম বিষ্ণোই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলে হত্যার হুমকি দিয়েছিলেন। ফলে পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকায় নাম ছিল তার।
কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৪