মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মৃত্যুর আগে লাইভে কান্নার ভিডিও ভাইরাল সেই অভিনেত্রীর, বাড়ছে রহস্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। সামনে এসেছে মৃত্যুর আগে লাইভে কান্নার একটি ভিডিও। ভারতের বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীর মরদেহ। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মাত্র ২৫ বছরে বয়সেই কোন অজানা কারণে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো এই অভিনেত্রীর মৃত্যু মানতে পারছেন না কেউ। 

এদিকে তার এই মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য। আকাঙ্ক্ষার মৃত্যুকে আপতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। মৃত্যুর পর থেকেই ‘গায়েব’ তার প্রেমিক সমর সিং। এখন পর্যন্ত তার সঙ্গে ফোনে যোগাযোগ করেতে পারেনি পুলিশ। এরই মাঝে আকাঙ্ক্ষারএকটি ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। অনেকের ধারণা এটিই নাকি অভিনেত্রীর শেষ ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন আকাঙ্ক্ষা, কাঁদতে দেখা যাচ্ছে তাকে। মাত্র ৪ সেকেন্ডের এই ক্লিপ টুইটারে ভাইরাল। মুখে হাত চাপা দিয়ে রয়েছেন তিনি, তার কোনো কথাই এই ভিডিওতে শোনা যাচ্ছে না। এই ইনস্টাগ্রাম লাইভের কয়েক ঘণ্টা পরেই উদ্ধার হয় আকাঙ্ক্ষার মরদেহ। এর আগে ভালোবাসা দিবসের দিন সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা কবুল করেন আকাঙ্ক্ষা। এর এক মাস কাটতে না কাটতেই ঘটে গেল এই অঘটন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit