সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

মিজু আহমেদ চলে যাওয়ার ৬ বছর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় হাতেগোনা যে কজন খলঅভিনেতা আছেন তাদের মধ্যে অন্যতম মিজু আহমেদ। আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই খ্যাতিমান অভিনেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

ঢাকা থেকে ট্রেনে করে ‘মানুষ কেন অমানুষ চলচ্চিত্রের’ শুটিংয়ের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দিনাজপুর যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে পার হওয়ার সময় ট্রেনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কুষ্টিয়া জেলার কোর্টপাড়া পৌর এলাকায় দাফন করা হয়।

১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন মিজু আহমেদ। তার পারিবারিক নাম মিজানুর রহমান। তবে তিনি মিজু আহমেদ নামেই সিনেমায় অভিনয় করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন। ১৯৯২ সালে ‘ত্রাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মিজু আহমেদ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এছাড়াও ২০১০ সালে ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খল অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit