রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রকৃতিপাঠে মেঠোসুরের ঋতুবীক্ষণ বর্ষা ঋতু উৎসব সম্পন্ন শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী লোহিত, ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত ছড়াল ইরান যুদ্ধ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রকাশ্যে বিয়ের প্রস্তাব পেলেন রাশমিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : ঘটনার সূত্রপাত মুম্বাই বিমানবন্দর। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে রাশমিকাকে। সাংবাদিকদের ক্যামেরায় ধরে পড়ে, সেখানে রাশমিকা একটি লাল রঙের পোশাক পরেছিলেন। ভারতীয় তেলুগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলারে ভরা জনপ্রিয় সিনেমা পুষ্পা। আর এ সিনেমায় অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।

জনপ্রিয়তা আরও বেড়েছে রাশমিকার রূপ, গুণ আর দক্ষ অভিনয়শৈলীর কারণে। যে কারণে এখন শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, সারা ভারত পেরিয়ে বাংলাদেশেও রয়েছে তার ফ্যান ফলোয়ার। ভক্তদের ভালোবাসা পেয়ে প্রায়ই নিজের ব্যক্তিগত অনেক তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে দর্শকের উদ্দেশে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে রাশমিকাকে দেখা যায় লাল মিরর ওয়ার্ক করা শারারা পোশাকে। পোশাকের সঙ্গে মিল রেখে মানানসই সাজ আর কানে ঝুমকা আর হাতে চুড়িও পরেছিলেন এ অভিনেত্রী।

পোস্ট করা এ ভিডিও দেখে রাশমিকার ফ্যান ফলোয়ারের একজন রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ভিডিওর কমেন্টে ওই ভক্ত লিখেছেন, ‘ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করবেন? আমি বেকার কিন্তু কথা দিচ্ছি আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখব।’ ভক্তের এমন বিয়ের প্রস্তাবে অবশ্য কোনো মন্তব্য করেননি জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit