মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

চীনের সঙ্গে সামরিক জোট গড়ছে না রাশিয়া : পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ঘনিষ্ঠ হওয়া রাশিয়া এবং চীন সামরিক জোট তৈরি করছে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক দিন পর রোববার (২৬ মার্চ) রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন বলেছেন, ‘আমরা চীনের সঙ্গে কোনো সামরিক জোট তৈরি করছি না। তবে সামরিক-প্রযুক্তিগত মিথস্ক্রিয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা রয়েছে। আমরা এটা গোপন করছি না। সবকিছুই স্বচ্ছ, গোপন কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘দশকের পর দশক ধরে অনেকেই চীনকে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিরুদ্ধে দেখতে চায়। আমরা যে বিশ্বে বাস করি তা বুঝতে পারি। আমরা সত্যিই আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক যে স্তরে পৌঁছেছে তার মূল্যায়ন করি।’

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এর কয়েক সপ্তাহ আগে চীন ও রাশিয়া একটি ‘সীমাহীন’ অংশীদারত্ব চুক্তি সই করে। পুতিনের সেনা পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা থেকে বিরত থাকলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিপ্রস্তাব দিয়েছে চীন। তবে চীনের এই শান্তিপ্রস্তাবকে ইউক্রেনে রুশ বাহিনী পুনর্গঠনে পুতিনকে আরও সময়ের সুযোগ করে দেওয়ার চক্রান্ত হিসেবে দেখছে পশ্চিমারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit