মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংগীতশিল্পীর পরিচালনায় নাটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : আসছে ঈদুল ফিতরকে ঘিরে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’। এটি রচনা ও পরিচালনা করেছেন খাদেমুল ইসলাম ক্যাপ্টেন, যিনি পেশায় সংগীতশিল্পী। প্রথমবারের মত নির্মাণ করেছেন নাটক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান হানিফ, রেজমিন সেতু, শিখা মৌ, ফারগানা মিল্টন, টুম্পা, মেধা, জেমস, রাসেদুল, উসমান অভি প্রমুখ।

নির্মাতা বলেন, পেশায় আমি একজন সংগীতশিল্পী হলেও গানের পাশাপাশি গল্প লিখতে পছন্দ করি। সে উৎসাহ থেকেই প্রথমবারের মতো নির্দেশনায় আসা। ইউনিটের সবার নিখুঁত পরিশ্রমে সফলভাবেই শুটিং সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, সকলের কাছেই ভীষণ ভালো লাগবে নাটকটি। জানা গেছে, ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit