মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

প্রতিদিন রান্না শেখাবেন সাফা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ঈদকে ঘিরে এরইমধ্যে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে সবার। ব্যতিক্রম নন অভিনেত্রী সাফা কবিরও। এরইমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন। আসন্ন সময়ে অংশ নেবেন আরও কয়েকটা নাটকে। এছাড়াও ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’।

যেহেতু এখন রমজান মাস তাই শুটিংয়ের অবসর সময়ে স্বাস্থ্যকর খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। পুরো মাসজুড়ে ভিন্ন ভিন্ন আইটেম রান্না করে দেখাবেন তিনি। নিজের ফেসবুক পেইজে এসব রেসিপির ভিডিও নিয়ে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন। রমজানের প্রথম দিন দেখিয়েছেন ডিমের সালাদ তৈরি করে। এরপর দ্বিতীয় দিনে তিনি হাজির হন স্ট্রবেরী স্মুদি নিয়ে। দুটি ভিডিও ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সাফা কবির বলেন, ‘রমজানের সময় ইফতারির বিষয়টি আমার খুব ভালো লাগে। সারা দিন রোজা রাখার পর সবাই একসঙ্গে ইফতার করতে বসে। যখন আমি বাসায় থাকি তখন চেষ্টা করি ইফতারের টেবিলে আমার একটি রেসিপি রাখার। সে রেসিপিগুলো সবার মাঝে শেয়ার করার জন্যই এমন উদ্যোগ।’প্রতিদিন রান্না শেখাবেন সাফা

তিনি আরও বলেন, ‘এবার রমজানে টেলিভিশনের জন্য দুটো টিভি শো করবো ইফতারি আইটেম নিয়ে। এর আগে অনেকবার বলা হলেও সময়ের জন্য করা হয়ে উঠেনি। এবার সেটা করছি।’

নাটকে ব্যস্ততা প্রসঙ্গে সাফা বলেন, ‘সবাই বলছিলো, বেশি বেশি কাজ করো। এখন মনে হচ্ছে সত্যি সত্যি ব্যস্ততা অনেক গুণ বেড়ে গিয়েছে আমার। এরমধ্যে ঈদের জন্য বেশ কিছু নাটকের কাজ করেছি, ওটিটিরও করেছি। হাতে এখনো কিছু সময় আছে এরমধ্যে আরও কিছু কাজ করা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit