বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

রমজানেও ইসরাইলি আগ্রাসন, আল-আকসায় মুসল্লিদের ওপর চড়াও সেনারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র আল-আকসা মসজিদ বা বায়তুল মুকাদ্দাস বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। তবে জেরুজালেমের এ মসজিদটিকে নিজেদের পবিত্র স্থান হিসেবে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ইহুদিদের কাছে আল-আকসা ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। অনেকের মতে, বছরের পর বছর চলতে থাকা ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে পবিত্র এ মসজিদটি।


একজন মুসল্লি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ এক সেনা সদস্য এসে আমাকে ডেকে বললো মসজিদ থেকে বের হয়ে যেতে। তারা আমাকে কোনোভাবেই ভেতরে থাকতে দিতে চাইছিল না। আরেক মুসল্লি বলেন, ইসরাইলি সেনারা মসজিদের ভেতরে প্রবেশ করে আমাদের সবাইকে বের হয়ে যেতে বললো। কেউ নির্দেশ অমান্য করলে তাকে গ্রেফতার করা হবে বলেও হুমকি দিলো। মসজিদের ভেতর তখন বৃদ্ধ, নারী ও শিশুরাও ছিল।

তেল আবিবের দাবি, মসজিদের তত্ত্বাবধায়ক মুসলিম ওয়াকফের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী আল-আকসার ভেতরে থাকা আইনের লঙ্ঘন। এ কারণে রাতে মসজিদে অবস্থান নেয়া সবাইকে বের করে দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit