শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’ প্রকাশ্যে মারা গেছেন জাপানের সবচেয়ে প্রবীণ নারী, বয়স হয়েছিল কত? প্রথম দিনেই ঝড়, ‘আওয়ারাপন ২’কে ছাড়িয়ে গেল ‘মির্জাপুর’! শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

তালেবান সরকারের বিরুদ্ধে নারী ব্যবসায়ীদের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান সরকারের অধীনে আফগান ব্যবসায়ী নারীরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।  তাই তাদের পণ্যের জন্য পর্যাপ্ত বাজারের ব্যবস্থা করার জন্য তালেবান সরকারকে আহ্বান জানিয়েছেন।

টোলোনিউজের বরাত দিয়ে ভারতের বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে নারী ব্যবসায়ীদের পণ্য বিক্রি কমে গেছে। তাই ব্যবসা পরিচালনার জন্য তাদের আরও সুবিধা দেওয়ার জন্য ইসলামী আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে নারীদের অবস্থা আরও খারাপ হয়েছে। দেশটিতে নারীদেরকে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ের নেতৃত্বের পদে নিষিদ্ধ করা হয়েছে এবং একজন পুরুষ সঙ্গী ছাড়া তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

দেশে নারীদের দ্বারা পরিচালিত ব্যবসার পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে মমতাজ ইউসুফ জাই নামে একজন ব্যবসায়ী বলেন, যেসব নারীরা বেসরকারি খাতে উৎপাদন চালান সরকারকে তাদের জন্য স্থায়ী বাজারের ব্যবস্থা করতে হবে যাতে তারা তাদের পণ্য ভালোভাবে বিক্রি করতে পারে।

দেশটির নারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তালেবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে যে, ক্রেতা ও বাজার তৈরি করতে তারা ব্যবসায়ী নারীদের জন্য সেমিনার করতে চায়।

তবে জাকিরা নামে অন্য এক নারী ব্যবসায়ী ভিন্ন কথা বলেন। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক সমস্যার কারণে নারীরা তাদের পণ্যের বাজারের অভাবের সম্মুখীন হচ্ছে এবং এ কারণেই আমাদের পণ্য বিক্রি কমে গেছে।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit