শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’ প্রকাশ্যে মারা গেছেন জাপানের সবচেয়ে প্রবীণ নারী, বয়স হয়েছিল কত? প্রথম দিনেই ঝড়, ‘আওয়ারাপন ২’কে ছাড়িয়ে গেল ‘মির্জাপুর’! শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

নুসরাতকে নিয়ে এ কেমন মন্তব্য অঙ্কুশের!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : টালিউড সেনসেশন নুসরাত জাহানের নাম-ডাকের শুরুটা অভিনয় দিয়ে।নিপুণ অভিনয় ও গ্লামার দিয়ে কোটি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন।তবে পরের গল্পটা ব্যক্তিগত জীবন নিয়ে।

বিয়ে, নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং প্রেমিক যশকে নিয়ে এক ছাদের নিচে থেকে তুমুল সমালোচিত হচ্ছেন নায়িকা।গত দুই বছরে নুসরাত সিনেমার জন্য নয়; আলোচিত হয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে।  

টালিউড নায়ক অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন নুসরাত। সম্প্রতি নায়িকার জীবনাচার নিয়ে মন্তব্য করেছেন অঙ্কুশ।সেই মন্তব্য শুনে সবাই অবাক।

দেখতে রোগা পাতলা, তবে খেতে নাকি ভীষণই ভালোবাসেন নুসরাত। যেটুকু ডায়েট করেন, তা নেহাতই বাধ্য হয়ে। শ্যুটিং সেটে ‘পেটুক’ নুসরতের কাণ্ডকারখানা রচনা বন্দ্যোপাধ্যায়ের শো ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে ফাঁস করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। 

২০১৭ সালে ‘বলো দুগ্গা মাঈকী’-র সেটে নুসরত খাওয়া নিয়ে কী কাণ্ডটাই না করেছিলেন বলেই ফেলেন অঙ্কুশ।

অঙ্কুশ হাজরার অভিযোগ ছিল, নুসরত নাকি বড্ড বেশি খাবার খান। অঙ্কুশের অভিযোগ প্রসঙ্গে নুসরাত গোটা ঘটনা খোলসা করে জানান। বলেন, ছবির শ্যুটিংয়ের সময় ঠিক দূর্গাপুজোতে যেমন খাওয়াদাওয়া হয়, তেমনই আয়োজন ছিল চিত্রনাট্য়ের প্রয়োজনে। প্রতিদিনই মেনুতে কিছু না কিছু স্পেশাল থাকত। ছবির একটি দৃশ্যে দেখা যায় অঙ্কুশ পাত ভরে খাচ্ছেন। সেটার জন্য নাকি বারবার টেক নিতে হচ্ছিল। অবশেষে অঙ্কুশের পাতে মিষ্টি দেওয়া হলে নুসরাত চোখ পাকিয়ে বলেন, পান্তুয়া একটাই আছে, তিনি যেন সেটা না খান। নুসরতের কাণ্ডে নাকি মজা করে অঙ্কুশ প্রযোজনা সংস্থার কাছে অভিযোগও জানিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit